বন্দরে আদর্শ কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সনদ বিতরণ
বন্দর আদর্শ কিন্ডারগার্টেন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বন্দর বাজারস্থ রয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
এসোসিয়েশনের সভাপতি এইচ এম আরিফ বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মোঃ কবির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা (পশ্চিম)-এর সভাপতি মোঃ আবুল হাসেম।
সংগঠনের মহাসচিব আহাম্মদ শাহ মাসউদ-এর সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি মীর নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও অর্থ সম্পাদক মুফতি আল আমিন এবং শিক্ষা সচিব মুফতি আশরাফ আলী নোমানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হাজী আজীবুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুস সোবহান, শহীদুল হক সরকার এবং মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় ৩৭ জন ট্যালেন্টপুল এবং ৩২ জন সাধারণ গ্রেডসহ সর্বমোট ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং পরিশেষে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি এবিএম সিরাজুল মামুন।
আপনার মতামত লিখুন