ঢাকা   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ খাজা মার্কেটে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জ খাজা মার্কেটে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়া খাজা সুপার মার্কেটে জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে চাষাঢ়ার খাজা মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা ওই জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ২৮ জন জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ খাজা মার্কেটে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, আটক ২৮

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়া খাজা সুপার মার্কেটে জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে চাষাঢ়ার খাজা মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা ওই জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ২৮ জন জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত