ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

অনৈতিক আবদার না মেটানোয় সিদ্ধিরগঞ্জের ভূমি কর্মকর্তা দুলাল দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

অনৈতিক আবদার না মেটানোয় সিদ্ধিরগঞ্জের ভূমি কর্মকর্তা দুলাল দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহসিলদার) দুলাল দেবনাথের বিরুদ্ধে একটি কুচক্রী ও প্রভাবশালী মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিজেদের অনৈতিক ব্যক্তিস্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে ওই প্রভাবশালী গ্রুপটি গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুলাল দেবনাথ যোগদানের পর থেকেই সরকারি বিধিবিধান মেনে ও স্বচ্ছতার সাথে সেবা দিয়ে আসছেন। 

সম্প্রতি একটি দালালচক্র ও ভূমিদস্যু মহল নিজেদের স্বার্থে সরকারি নিয়মবহির্ভূত একটি অনৈতিক কাজ করার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করে। তবে ওই কর্মকর্তা আইনি কাঠামোর বাইরে গিয়ে অনৈতিক সুবিধা দিতে সরাসরি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে মহলটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনে।

অভিযোগ রয়েছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে ও কর্মকর্তাকে প্রশাসনিক ও মানসিকভাবে হেনস্তা করতে চক্রটি মনগড়া ও কাল্পনিক কাহিনী সাজায়।

পরবর্তীতে কিছু সাংবাদিককে বিভ্রান্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালায় তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার দুলাল দেবনাথ বলেন, আমি আমার দায়িত্ব পালনকালে কারও কাছে কোনো অনৈতিক সুবিধা বা টাকা দাবি করিনি। একটি প্রভাবশালী চক্রের অসাধু ও আইনি ভিত্তিহীন কথা না মানায় তারা ক্ষিপ্ত হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতেই সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশ করানো হচ্ছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল ও নাগরিক সমাজ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

তাঁরা জানান, একজন নীতিবান কর্মকর্তাকে দমানোর জন্য এ ধরনের জঘন্য অপপ্রচার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অনৈতিক আবদার না মেটানোয় সিদ্ধিরগঞ্জের ভূমি কর্মকর্তা দুলাল দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহসিলদার) দুলাল দেবনাথের বিরুদ্ধে একটি কুচক্রী ও প্রভাবশালী মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিজেদের অনৈতিক ব্যক্তিস্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে ওই প্রভাবশালী গ্রুপটি গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুলাল দেবনাথ যোগদানের পর থেকেই সরকারি বিধিবিধান মেনে ও স্বচ্ছতার সাথে সেবা দিয়ে আসছেন। 

সম্প্রতি একটি দালালচক্র ও ভূমিদস্যু মহল নিজেদের স্বার্থে সরকারি নিয়মবহির্ভূত একটি অনৈতিক কাজ করার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করে। তবে ওই কর্মকর্তা আইনি কাঠামোর বাইরে গিয়ে অনৈতিক সুবিধা দিতে সরাসরি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে মহলটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনে।

অভিযোগ রয়েছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে ও কর্মকর্তাকে প্রশাসনিক ও মানসিকভাবে হেনস্তা করতে চক্রটি মনগড়া ও কাল্পনিক কাহিনী সাজায়।

পরবর্তীতে কিছু সাংবাদিককে বিভ্রান্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালায় তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার দুলাল দেবনাথ বলেন, আমি আমার দায়িত্ব পালনকালে কারও কাছে কোনো অনৈতিক সুবিধা বা টাকা দাবি করিনি। একটি প্রভাবশালী চক্রের অসাধু ও আইনি ভিত্তিহীন কথা না মানায় তারা ক্ষিপ্ত হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতেই সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশ করানো হচ্ছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল ও নাগরিক সমাজ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

তাঁরা জানান, একজন নীতিবান কর্মকর্তাকে দমানোর জন্য এ ধরনের জঘন্য অপপ্রচার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত