ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে মুছাপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর হুঁশিয়ারি: মাদক ব্যবসায়ী সাথীকে ২ মাসের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বন্দরে মুছাপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর হুঁশিয়ারি: মাদক ব্যবসায়ী সাথীকে ২ মাসের আল্টিমেটাম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ‘মুছাপুর মাদক প্রতিরোধ কমিটি’ ও সর্বস্তরের এলাকাবাসী। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাঁও, কবরস্থান ও ডুমুরতলাসহ বিভিন্ন গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর বাদ আসর মিছিল ও সর্তক বার্তামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কর্মসূচিতে মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মঞ্জুর আলম মঞ্জু স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "আমাদের এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। যুবসমাজকে ধ্বংস হতে দেব না, এর জন্য যা করা প্রয়োজন আমরা তা-ই করব।" এ সময় তিনি ডুমুরতলা এলাকার মাদক ব্যবসায়ী সাথীর বাড়িতে গিয়ে তাকে মাদক ব্যবসা ছাড়তে ২ মাসের আল্টিমেটাম দেন।

​এসময় উপস্থিত ছিলেন ​সহ-সভাপতি: আবুল কাশেম, শওকত, সেলিম মাহামুদ, খোকন,​সেক্রেটারি: মনির ভেন্ডার, ​সহ-সেক্রেটারি: মিজান, দেলোয়ার, জাহাঙ্গীর আলম,​সাংগঠনিক সম্পাদক: মো. ইসহাক মিয়া, রুবেল, ​ক্যাশিয়ার: দিদার, রিয়াজুল ইসলাম,নাজির মাহমুদ, ইব্রাহিম। 

​এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ যুবসমাজ মিছিলে অংশ নিয়ে মুছাপুর ইউনিয়নকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার একাত্মতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মুছাপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর হুঁশিয়ারি: মাদক ব্যবসায়ী সাথীকে ২ মাসের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ‘মুছাপুর মাদক প্রতিরোধ কমিটি’ ও সর্বস্তরের এলাকাবাসী। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাঁও, কবরস্থান ও ডুমুরতলাসহ বিভিন্ন গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর বাদ আসর মিছিল ও সর্তক বার্তামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কর্মসূচিতে মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মঞ্জুর আলম মঞ্জু স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "আমাদের এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। যুবসমাজকে ধ্বংস হতে দেব না, এর জন্য যা করা প্রয়োজন আমরা তা-ই করব।" এ সময় তিনি ডুমুরতলা এলাকার মাদক ব্যবসায়ী সাথীর বাড়িতে গিয়ে তাকে মাদক ব্যবসা ছাড়তে ২ মাসের আল্টিমেটাম দেন।

​এসময় উপস্থিত ছিলেন ​সহ-সভাপতি: আবুল কাশেম, শওকত, সেলিম মাহামুদ, খোকন,​সেক্রেটারি: মনির ভেন্ডার, ​সহ-সেক্রেটারি: মিজান, দেলোয়ার, জাহাঙ্গীর আলম,​সাংগঠনিক সম্পাদক: মো. ইসহাক মিয়া, রুবেল, ​ক্যাশিয়ার: দিদার, রিয়াজুল ইসলাম,নাজির মাহমুদ, ইব্রাহিম। 

​এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ যুবসমাজ মিছিলে অংশ নিয়ে মুছাপুর ইউনিয়নকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার একাত্মতা প্রকাশ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত