ঢাকা   রোববার, ১২ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

শিশুদের সুপ্ত মেধা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ

শিশুদের সুপ্ত মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে ‘ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ’-এর আয়োজনে শিশু বিভাগের একটি বিশেষ ক্লাস সম্প্রতি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। জ্ঞানগর্ভ ও আনন্দঘন এই আয়োজনে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিশেষ এই ক্লাসটিতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর শিশু ও কিশোর পরিচালক ইয়াসিন আরাফাত। তিনি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর চমৎকার উপস্থাপনা ও শৈল্পিক আলোচনা শিশুদের মনে ব্যাপক উৎসাহ সঞ্চার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মেহেদী হাসান ইমন এবং সহ-পরিচালক আমির হোসেন। তাঁরা শিশুদের সরাসরি উৎসাহ প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের সুস্থ মানসিক বিকাশে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও মননশীলতা গড়ে তোলার লক্ষ্যে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজনের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ক্লাসটিতে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের শিশু বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১২ জুলাই ২০২৬

শিশুদের সুপ্ত মেধা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

শিশুদের সুপ্ত মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে ‘ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ’-এর আয়োজনে শিশু বিভাগের একটি বিশেষ ক্লাস সম্প্রতি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। জ্ঞানগর্ভ ও আনন্দঘন এই আয়োজনে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিশেষ এই ক্লাসটিতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর শিশু ও কিশোর পরিচালক ইয়াসিন আরাফাত। তিনি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর চমৎকার উপস্থাপনা ও শৈল্পিক আলোচনা শিশুদের মনে ব্যাপক উৎসাহ সঞ্চার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মেহেদী হাসান ইমন এবং সহ-পরিচালক আমির হোসেন। তাঁরা শিশুদের সরাসরি উৎসাহ প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের সুস্থ মানসিক বিকাশে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও মননশীলতা গড়ে তোলার লক্ষ্যে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজনের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ক্লাসটিতে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের শিশু বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত