সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (শনিবার) সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সহযোগীদের নিয়ে আনন্দঘন নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নৌভ্রমণে বারদী ইউনিয়নের মায়াদ্বীপে বারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. আজগর আলী।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, পৃথিবীতে মানুষ ব্যতীত অসংখ্য প্রানীকূল রয়েছে কিন্তু মানুষ ছাড়া কেউ কোন চাকুরী করে না, কোন ব্যবসায় করে না । তারা সকালে খালি পেটে বাড়ি থেকে হয় সন্ধ্যায় পেট ভরে খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। অথচ মানুষরা রিজিক তালাশে সবভুলে দিনরাত ব্যয় করে। আল্লাহ মানুষ কে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামী করার জন্য। জামায়াতে ইসলামী এই দাওয়াতই মানুষদের দিচ্ছে। সকল প্রকার আইন ও বিধান উপেক্ষা করে কুরআন অনুযায়ী দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, অর্থ সম্পাদক মাওলানা আমির হোসেন ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ডা. আবুবকর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা ও সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, এড. গোলাম সারোয়ার, জামায়াত নেতা নাজিম, আ: মতিন, হাফেজ হুমায়ুন কবিরসহ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার কর্মী ও সহযোগীরা।
আপনার মতামত লিখুন