ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের নিয়ে মন্তু-বাবুলের মাদকবিরোধী মিছিল!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে মাদকবিরোধী মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি  হয়েছে। আর এ ধরনের আয়োজন দেখে ৮ নং ওয়ার্ড বাসীদের দাবি, কমিশনার পদপ্রার্থী মমতাজ উদ্দিন মন্তু, তার সহযোগীদের নিয়ে মাদক বিরোধী মিছিল করেন এলাকাবাসীর অভিযোগ এটা মাদকবিরোধী মিছিল ছিল না। 

এই মিছিল থেকে মাদক ব্যবসায়ীদের আরো উৎসাহিত করা হয়েছে মিছিলের সামনের কাতারে মন্তুর বাম পাশে চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলুকে দেখতে পায়  এলাকাবাসী।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এস বাবুল ,সাধারন সম্পাদক

জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মাসুম প্রধান,ডালিম প্রধানসহ অনেক বিএনপি নেতৃবৃন্দ এ মাদক বিরোধী মিছিল বের করে। কিন্তু মিছিলে থাকা অস্ত্র ও মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে দীর্ঘদিন ধরে মাদক সেবন, মাদক ও অস্ত্র ব্যবসা কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে। 

দেলুসহ অনেক মাদক ব্যবসায়ী কে দেখা যায় এই মিছিলে।

মাদক ব্যবসায়ীদের নিয়ে মাদক বিরোধী মিছিল নিয়ে স্থানীয়দের মাঝে অনেক অভিযোগকারীদের ভাষ্য, এ ঘটনায় এলাকাবাসীর একাংশ বিস্ময় প্রকাশ করেছেন এবং অনেকেই বিষয়টিকে পরস্পরবিরোধী বলে মন্তব্য করছেন। তাদের দাবি, ৮ নং ওয়ার্ডে মাদক ও অস্ত্রের বিস্তারের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এ অবস্থায় অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর প্রতিটি অলিগলিই চলছে মাদকের ব্যাপক ছড়াছড়ি। আর মাদকের এ ভয়াল ছোবলে পড়ে সমাজের বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের পাশপাশি বয়স্করাও আসক্ত হয়ে পড়ছে মাদক সেবনে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দরাও যেখানে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন মাদককে নির্মূল কিংবা নিয়ন্ত্রনে রাখার জন্য সেখানে খোদ মাদক বিক্রেতাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু , ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এস বাবুল ,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মাসুম প্রধান,ডালিম প্রধানগংরা। এতে করে জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন অথবা বিএনপির নেতৃবৃন্দদেরকে কি বার্তা দিলো ৮নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা ? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে।

তারা অনেকে বলেন,মন্তু-ডিএস বাবুলরা মাদক বিরোধী কোন মিছিল করেনি বরং চিহিৃত মাদক বিক্রেতাদেরকে পাশে মাদক বিরোধী মিছিল করা মানে তারা ছাড়া অন্যকেউ এখানে মাদক বিক্রি করতে পারবেনা এমনটাই কি বুঝাতে চেয়েছে তারা।

এ অবস্থায় ৮ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের নিয়ে মন্তু-বাবুলের মাদকবিরোধী মিছিল!

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত