ঢাকা   রোববার, ০৯ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারী শ্রমিকের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

মোঃ আবু কাওছার মিঠু
মোঃ আবু কাওছার মিঠু
| ফটো কার্ড

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারী শ্রমিকের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ
রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারী শ্রমিকের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব টেকপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী পোশাক শ্রমিকের ওপর হামলা, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শান্তা আক্তার (২৭) রূপগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টসে কর্মরত। অভিযোগে তিনি বলেন, প্রতিবেশী বিপুল রায়হান (৪৩), বুলবুল মিয়া (৩৫), ইমরান (১৯) ও ফারজানাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে হাটাব টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে মারধর করা হয়। পরে সকাল ৯টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে দরজা ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় তার স্বামী সাব্বির ও শাশুড়ি রাশিদা বেগম বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

এছাড়া, ১ নম্বর আসামি বিপুল রায়হান তার স্বামীর পকেট থেকে নগদ ৭ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শান্তা আক্তার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারী শ্রমিকের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব টেকপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী পোশাক শ্রমিকের ওপর হামলা, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শান্তা আক্তার (২৭) রূপগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টসে কর্মরত। অভিযোগে তিনি বলেন, প্রতিবেশী বিপুল রায়হান (৪৩), বুলবুল মিয়া (৩৫), ইমরান (১৯) ও ফারজানাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে হাটাব টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে মারধর করা হয়। পরে সকাল ৯টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে দরজা ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় তার স্বামী সাব্বির ও শাশুড়ি রাশিদা বেগম বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

এছাড়া, ১ নম্বর আসামি বিপুল রায়হান তার স্বামীর পকেট থেকে নগদ ৭ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শান্তা আক্তার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত