ঢাকা   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর করা এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন করা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। জুলাই সনদ নিয়ে কোনোপ্রকার টালবাহানা জনগণ মেনে নিবে না। তিনি বলেন, দেশে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের কোনো বিকল্প নেই। দেশের সর্বস্তরের জনগণকে এই বিষয়ে সোচ্চার হতে হবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে তরান্বিত করতে হবে "।

​বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, "জনগণের দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল এই নতুন বাংলাদেশ। ছাত্র-জনতার রক্তে অর্জিত সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি দেশের মানুষ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং দেশের শাসনব্যবস্থায় ইনসাফ ও খেলাফত প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।"

​খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত