ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

পেকুয়াকে হারিয়ে টেকনাফের দুর্দান্ত জয়

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

পেকুয়াকে হারিয়ে টেকনাফের দুর্দান্ত জয়

জেলা ফুটবল খেলোয়াড় সমিতি আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের উন্মাদনায় জমে উঠেছিল জেলা ফুটবল খেলোয়াড় সমিতি আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। এতে পেকুয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে টেকনাফ উপজেলা দল।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হয় টেকনাফ ও পেকুয়া উপজেলা দল। খেলা শুরুর আগেই দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৮তম মিনিটে দুর্দান্ত এক শটে পেকুয়ার জালে বল পাঠিয়ে টেকনাফকে এগিয়ে দেন রবিন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে পেকুয়া। তবে টেকনাফের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তাদের কোনো প্রচেষ্টাই সফল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টেকনাফ।

টেকনাফের ইফতি, শেখ আহমদ, সাকিব ও গোলরক্ষক জাহাঙ্গীর খাঁনের নৈপুণ্যে মুগ্ধ হন দর্শকরা। ম্যাচ শেষে টেকনাফ দলের জামাল উদ্দিন ও ছৈয়দ আলম বলেন, “জয়ের জন্য ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করেছে। এই জয় টেকনাফবাসীর মুখে হাসি ফুটিয়েছে। তবে ইনজুরির কারণে দলের অন্যতম তারকা কায়সার ও জামাল মাঠে না থাকায় তাদের অভাব অনুভূত হয়েছে। আমাদের লক্ষ্য এখন শিরোপা, শিরোপা নিয়েই আমরা থামতে চাই।”

পেকুয়া দলের টিম ম্যানেজার কামরান জাদিদ মুকুট বলেন, “আমাদের ছেলেরা ভালো খেলেছে এবং মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। হারলেও আমরা সন্তুষ্ট। তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা আগের তুলনায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে।”

জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ বলেন, “দীর্ঘদিন পর স্টেডিয়ামে আবারও ফুটবল উন্মাদনা দেখা যাচ্ছে। এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, যারা জাতীয় পর্যায়ে খেলে কক্সবাজারের সুনাম বয়ে আনবে।”

খেলা শেষে আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা টেকনাফ উপজেলা দলের গোলরক্ষক জাহাঙ্গীর খাঁনের হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আগামী সোমবার রামু ও মহেশখালী উপজেলা খেলোয়াড় সমিতি মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২২ আগস্ট ২০২৬

পেকুয়াকে হারিয়ে টেকনাফের দুর্দান্ত জয়

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত