ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সারাদেশে ক্যাম্পাসে হামলা ও নৈরাজ্য প্রতিরোধসহ একাধিক দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের বিশাল বিক্ষোভ মিছিল

​সারাদেশের শিক্ষাঙ্গনে হামলা-সহিংসতার প্রতিবাদ, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।

​নারায়ণগঞ্জ মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমজাদ হোসেন রাজুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

​মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা ক্যাম্পাসে আধিপত্যবাদী রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার পরিবর্তে যারা পুনরায় নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

​সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

​কর্মসূচিতে মহানগর ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রায়হান বিন রফিক, অর্থ সম্পাদক আরিফ হোসাইন ও প্রচার সম্পাদক ইসমাইল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সারাদেশে ক্যাম্পাসে হামলা ও নৈরাজ্য প্রতিরোধসহ একাধিক দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের বিশাল বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

​সারাদেশের শিক্ষাঙ্গনে হামলা-সহিংসতার প্রতিবাদ, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।

​নারায়ণগঞ্জ মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমজাদ হোসেন রাজুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

​মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা ক্যাম্পাসে আধিপত্যবাদী রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার পরিবর্তে যারা পুনরায় নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

​সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

​কর্মসূচিতে মহানগর ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রায়হান বিন রফিক, অর্থ সম্পাদক আরিফ হোসাইন ও প্রচার সম্পাদক ইসমাইল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত