পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে শহরে আশার বিক্ষোভ মিছিল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকালে মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া পুল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবুল কাউসার আশা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, তবে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “জামায়াত-শিবিরের ভাইদের বলব, আমরা একসঙ্গে আন্দোলন করেছি, জেল খেটেছি। আপনাদের বিষয়ে কঠোর কথা বলতে আমাদের কষ্ট হয়। তবে মনে রাখবেন, ইট মারলে পাটকেলও খেতে হবে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজদের নাম বললে যদি বিএনপির গাত্রদাহ হয় বলে অভিযোগ তোলা হয়, তাহলে সমকামিতা ও জুলুমবাজির কথা বললেও কারও গাত্রদাহ হওয়া উচিত নয়।” একই সঙ্গে তিনি দাবি করেন, জাতীয়তাবাদী ঐক্য সবসময় অটুট থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ধামঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন