আড়াইহাজারে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য গণমিছিলে বিএনপির সন্ত্রাসীদের বাধা
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বাজারে মৌলভীবাড়ি জামে মসজিদের সামনে থেকে বাদ আসর আড়াইহাজার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়। মিছিলটি ফলপট্টি মোড়ের সামনে যাওয়ার পর বিএনপির সন্ত্রাসীরা বাধা প্রদান করেন। এতে পুলিশ এসে পুলিশ এসে বিএনপির সন্ত্রাসীদেরকে শান্ত করার চেষ্টা করে।
এমতবস্থায় পুলিশের ওসির বারবার অনুরোধে ফলপট্টি মোড়েই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল সমাপ্তি করেন । সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদ্য সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় নেতা মমিনুল হক সরকার, জেলার সমাজ কল্যাণ সেক্রেটারী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও মাওলানা মনিরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের দিন বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৩ জন জামায়াত কর্মী আহত হওয়ায় এবং আজ বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশের ভূমিকা দেখে মনে হয় বর্তমান সরকার পতিত ফ্যাসিষ্টের পথেই হাঁটছে। এ অবস্থা জাতির জন্য কোনভাবেই কল্যাণকর নয়। গণভোটের গণরায়কে অনতিবিলম্বে কার্যকরি করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন