ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বিদ্যুৎ চুরির সুযোগ নেই! এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তোলপাড়

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বিদ্যুৎ চুরির সুযোগ নেই! এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তোলপাড়

বিদ্যুৎ চুরি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নারায়ণগঞ্জের অটোরিকশা গ্যারেজগুলোতে মধ্যরাতে এক বিশেষ ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

গত সোমবার(১৪ই সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ চিরুনি অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ এবং এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব এ এইচ এম তারেক তুষার-এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাতের আঁধারে অসাধু উপায়ে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা গ্যারেজগুলোতে গোপনে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। অভিযানকালে হাতেনাতে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ আইন, ২০১৮-এর ধারা লঙ্ঘনের দায়ে দোষীদের বিরুদ্ধে স্পটেই জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব এ এইচ এম তারেক তুষার বলেন, "বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং ডিপিডিসি’র সিস্টেম লস শূন্যের কোঠায় নামিয়ে আনতে অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। বিদ্যুৎ চোরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের নৈশকালীন অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ জানান, "রাষ্ট্রীয় সম্পদ চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডিপিডিসি একযোগে কাজ করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ সামনে আরও জোরদার করা হবে।"

অভিযানকালে ডিপিডিসি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের এই আকস্মিক ও কঠোর অভিযানে এলাকায় অবৈধ গ্যারেজ মালিকদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ চুরির সুযোগ নেই! এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তোলপাড়

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ চুরি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নারায়ণগঞ্জের অটোরিকশা গ্যারেজগুলোতে মধ্যরাতে এক বিশেষ ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

গত সোমবার(১৪ই সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ চিরুনি অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ এবং এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব এ এইচ এম তারেক তুষার-এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাতের আঁধারে অসাধু উপায়ে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা গ্যারেজগুলোতে গোপনে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। অভিযানকালে হাতেনাতে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ আইন, ২০১৮-এর ধারা লঙ্ঘনের দায়ে দোষীদের বিরুদ্ধে স্পটেই জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব এ এইচ এম তারেক তুষার বলেন, "বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং ডিপিডিসি’র সিস্টেম লস শূন্যের কোঠায় নামিয়ে আনতে অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। বিদ্যুৎ চোরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের নৈশকালীন অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ জানান, "রাষ্ট্রীয় সম্পদ চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডিপিডিসি একযোগে কাজ করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ সামনে আরও জোরদার করা হবে।"

অভিযানকালে ডিপিডিসি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের এই আকস্মিক ও কঠোর অভিযানে এলাকায় অবৈধ গ্যারেজ মালিকদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত