ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলা আহত ২৫

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলা আহত ২৫

সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি ও ব্যাংক লুটেরা এস আলমের অশুভ হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশর শুরু হওয়া মাত্রই আগে থেকেই ওৎ পেতে থাকা অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক জানান, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ন কর্মসূচিতে অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা হামলা চালায়।

তিনি ভিডিও ফুটেজ ও হামলার ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, পুলিশের সামনে থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখেনি। বরং পুলিশ পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে।

এই ঘটনায় বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলা আহত ২৫

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি ও ব্যাংক লুটেরা এস আলমের অশুভ হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশর শুরু হওয়া মাত্রই আগে থেকেই ওৎ পেতে থাকা অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক জানান, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ন কর্মসূচিতে অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা হামলা চালায়।

তিনি ভিডিও ফুটেজ ও হামলার ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, পুলিশের সামনে থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখেনি। বরং পুলিশ পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে।

এই ঘটনায় বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত