ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

​অয়ন ওসমানের প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও নাশকতায় অর্থ যোগানদাতা আহাম্মদ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

​অয়ন ওসমানের প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও নাশকতায় অর্থ যোগানদাতা আহাম্মদ

 নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের সস্তাপুর ও কায়েমপুর এলাকায় খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) এবং ফ্যামিলি কার্ডের নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার আহম্মদের বিরুদ্ধে। অভিযুক্ত আহম্মদ অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে এসব অনিয়ম চালিয়ে আসছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, ওএমএস-এর চাল বিতরণ ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিংবা কার্ড বাতিলের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ কার্ডধারীদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অয়ন ওসমানের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুযোগে ডিলার আহম্মদ ক্ষমতার দাপট দেখিয়ে ওএমএস ডিলারশিপ নিয়ন্ত্রণে রাখতেন। শুধু চাল কালোবাজারি ও ফ্যামিলি কার্ড প্রতারণাই নয়, সরকারি ডিলারশিপের এই অবৈধ আয় থেকে স্থানীয় রাজনৈতিক নাশকতায় অর্থ যোগান দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে।

প্রতারণার শিকার ভুক্তভোগী ও এলাকাবাসী অনতিবিলম্বে ডিলার আহম্মদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অসাধু এই ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ডিলারশিপ বাতিল এবং সস্তাপুর-কায়েমপুর এলাকায় ওএমএস চাল বিতরণ কার্যক্রম স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

​অয়ন ওসমানের প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও নাশকতায় অর্থ যোগানদাতা আহাম্মদ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের সস্তাপুর ও কায়েমপুর এলাকায় খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) এবং ফ্যামিলি কার্ডের নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার আহম্মদের বিরুদ্ধে। অভিযুক্ত আহম্মদ অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে এসব অনিয়ম চালিয়ে আসছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, ওএমএস-এর চাল বিতরণ ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিংবা কার্ড বাতিলের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ কার্ডধারীদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অয়ন ওসমানের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুযোগে ডিলার আহম্মদ ক্ষমতার দাপট দেখিয়ে ওএমএস ডিলারশিপ নিয়ন্ত্রণে রাখতেন। শুধু চাল কালোবাজারি ও ফ্যামিলি কার্ড প্রতারণাই নয়, সরকারি ডিলারশিপের এই অবৈধ আয় থেকে স্থানীয় রাজনৈতিক নাশকতায় অর্থ যোগান দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে।

প্রতারণার শিকার ভুক্তভোগী ও এলাকাবাসী অনতিবিলম্বে ডিলার আহম্মদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অসাধু এই ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ডিলারশিপ বাতিল এবং সস্তাপুর-কায়েমপুর এলাকায় ওএমএস চাল বিতরণ কার্যক্রম স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত