আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ: বন্দর থানা পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির। মঙ্গলবার সকালে বন্দর থানা বার্ষিক পরিদর্শনকালে পরিদর্শক (ওসি) মোঃ জামাল উদ্দিনকে তিনি এই নির্দেশনা দেন।
১৫ সেপ্টেম্বর মঙলবার সকালে জেলা প্রশাসক থানায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সুসজ্জিত পুলিশ দল কুচকাওয়াজের মাধ্যমে 'গার্ড অব অনার' প্রদান করে।
পরিদর্শনকালে ডিসি ম্যাজিস্ট্রেট, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার এবং বন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জামাল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকতা শেষে জেলা প্রশাসক থানা প্রশাসনের সার্বিক কার্যক্রম ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও কঠোর অবস্থানে থাকার ওপর জোর দেন তিনি।
পরিদর্শন শেষে বন্দর থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ, সার্বিক কার্যক্রম ও ওসি মোঃ জামাল উদ্দিনের বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
আপনার মতামত লিখুন