ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

‎‎বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের কিল্লারপুলস্থ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

‎আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। একই সঙ্গে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক চেতনা ও জাতীয় ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

‎‎বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম। প্রধান আলোচক ছিলেন অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম।

‎‎অনুষ্ঠান শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

‎‎বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের কিল্লারপুলস্থ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

‎আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। একই সঙ্গে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক চেতনা ও জাতীয় ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

‎‎বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম। প্রধান আলোচক ছিলেন অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম।

‎‎অনুষ্ঠান শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত