ফতুল্লায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতার সদস্যপদ স্থগিত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা উত্তর সাংগঠনিক থানার সেক্রেটারি হাফেজ এনামুল হককে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে। একই সাথে তার প্রাথমিক সদস্য পদও (রুকন) স্থগিত করা হয়েছে।
জেলা জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ফতুল্লা উত্তর সাংগঠনিক থানা জামায়াতে হাফেজ এনামুল হকের কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা বা দায়ভার থাকবে না। জামায়াতের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের তার সাথে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ জানানো হয়েছে জেলা জামায়াতের পক্ষ থেকে।
আপনার মতামত লিখুন