ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি, ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত

| ফটো কার্ড

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি, ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত
ছবি সংগৃহীত

রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের জন্য এই নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে।

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে জারি হওয়া নির্দেশনায় বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটিতে থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি, ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের জন্য এই নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে।

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে জারি হওয়া নির্দেশনায় বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটিতে থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত