ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জরিমানা

অবৈধ ইটভাটায় জরিমানা

নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। 

রবিবার ( ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি.)  নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪নং ধারা লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১,২০,০০০ টকা জরিমানা করা হয় এবং ইটভাটায় কর্মরত কর্মচারীদেরকে এই  অবৈধ কার্যক্রম সম্পর্কে  সতর্ক করা হয়। 

এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি আছে মর্মে উপস্থিত সকলকে সচেতন করা হয়। 

এই অভিযান পরিচালনা করেন সাদিয়া আক্তার, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ সদর ,নারায়নগঞ্জ।

আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র‍্যাব মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত এই অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক  মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। 

রবিবার ( ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি.)  নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪নং ধারা লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১,২০,০০০ টকা জরিমানা করা হয় এবং ইটভাটায় কর্মরত কর্মচারীদেরকে এই  অবৈধ কার্যক্রম সম্পর্কে  সতর্ক করা হয়। 

এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি আছে মর্মে উপস্থিত সকলকে সচেতন করা হয়। 

এই অভিযান পরিচালনা করেন সাদিয়া আক্তার, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ সদর ,নারায়নগঞ্জ।

আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র‍্যাব মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত এই অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক  মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত