এনজিএল কসমেসিউটিক্যালসে মাহাবুবুর রহমান পল্লব এর যোগদান
এনজিএল কসমেসিউটিক্যালস লিমিটেডের সামগ্রিক বিপণন, ব্র্যান্ড এবং প্রবৃদ্ধি কৌশলের (গ্রোথ স্ট্র্যাটেজি) নেতৃত্ব দেবেন বিপণন বিশেষজ্ঞ মাহাবুবুর রহমান পল্লব। তিনি এনজিএল কসমেসিউটিক্যালস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
‘ডিজিটাল-ফার্স্ট’ পদ্ধতিতে একটি শক্তিশালী বিপণন ইকোসিস্টেম গড়ে তোলা, পারফরম্যান্স মার্কেটিং স্কেল করা, গ্রাহক সংগ্রহ ও ধরে রাখা (অ্যাকুইজিশন ও রিটেনশন) এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া (ডেটা-ড্রিভেন ডিসিশন মেকিং) প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য।
এনজিএল কসমেসিউটিক্যালস লিমিটেডের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ত্বকের যত্ন বা ‘পার্সোনালাইজড স্কিন কেয়ার’ পদ্ধতিকে সহজ, কার্যকর ও সবার জন্য সহজলভ্য করে তোলা। প্রতিষ্ঠানটি এমন সব পণ্য তৈরি করে যা ক্লিনিক্যালি প্রমাণিত, ব্যবহারে সহজ এবং বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ।
আপনার মতামত লিখুন