নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা তৃতীয় সেতুর টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টোল প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ওই পথচারীকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এ পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার সময় তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, শীতলক্ষ্যা তৃতীয় সেতুর টোল প্লাজার আশপাশে যানবাহনের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সেখানে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত সড়কে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন