ঢাকা   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমে দক্ষতা অর্জনের বিকল্প নেই- আবদুল জব্বার

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমে দক্ষতা অর্জনের বিকল্প নেই- আবদুল জব্বার
সভায় বক্তব্য রাখছেন- মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩ এপ্রিল দিনব্যাপী এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে শহরের একটি স্থানীয় মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

​শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার। তিনি কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাওলানা আবদুল জব্বার বলেন, আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমের জন্য কর্মীদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চারিত্রিক গুণাবলি অর্জনের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানান। 

​নারায়ণগঞ্জ মহানগরীর প্রশিক্ষণ  সম্পাদক ও সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ​ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হুসাইন। 

​বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া অপরিহার্য। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে প্রতিটি কর্মীকে জ্ঞান ও আদর্শে বলীয়ান হতে হবে।

​দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সমাপনী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমে দক্ষতা অর্জনের বিকল্প নেই- আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩ এপ্রিল দিনব্যাপী এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে শহরের একটি স্থানীয় মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

​শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার। তিনি কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাওলানা আবদুল জব্বার বলেন, আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমের জন্য কর্মীদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চারিত্রিক গুণাবলি অর্জনের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানান। 

​নারায়ণগঞ্জ মহানগরীর প্রশিক্ষণ  সম্পাদক ও সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ​ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হুসাইন। 

​বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া অপরিহার্য। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে প্রতিটি কর্মীকে জ্ঞান ও আদর্শে বলীয়ান হতে হবে।

​দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সমাপনী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত