নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক হাফেজ ইসমাইল ও সেক্রেটারি আমজাদ হোসাইন।
প্রধান অতিথির বক্ত্যবে আমিনুল ইসলাম বলেন, "ঈদ আমাদের মাঝে ত্যাগের যে মহিমা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দিয়ে যায়, তা যেন আমরা সারা বছর আমাদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে ধরে রাখতে পারি। সোনার বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হতে হবে।"
বিশেষ অতিথি হাফেজ ইসমাইল তার বক্তব্যে বলেন, "সকল প্রতিকূলতা কাটিয়ে ছাত্রশিবির রাজপথে এবং আর্তমানবতার সেবায় সবসময় নিয়োজিত থাকবে। আজকের এই পুনর্মিলনী আমাদের আগামীর পথ চলায় নতুন শক্তি যোগাবে।"
এসময় অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। দীর্ঘ সময় পর একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় এবং সাংগঠনিক নানা বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন