ঢাকা   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

জুলাই সনদের বিপক্ষে এদেশের মানুষ মেনে নেবে না: আবদুল জব্বার

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

জুলাই সনদের বিপক্ষে এদেশের মানুষ মেনে নেবে না: আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিল। যেখানে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে, সেখানে কোনো দেশের চাপে পড়ে এর বিপক্ষে কাজ করলে এদেশের মানুষ তা মেনে নেবে না। প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে।

​শুক্রবার (৩ এপ্রিল) সানারপাড় কলেজ মাঠে নারায়ণগঞ্জ মহানগরী সাংগঠনিক সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা আবদুল জব্বার বলেন, "ক্ষমতার লাল চশমা পড়ে বর্তমান সরকার ইতিহাস ভুলে যাচ্ছে। হাসিনার আমলের মতো ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করলে জনগণ তা রুখে দেবে।" তিনি আক্ষেপ করে বলেন, একটি স্বাধীন পতাকা পেলেও সমাজ এখনো বৈষম্যমুক্ত হয়নি। যারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, "বিচার মানি কিন্তু তালগাছ আমার—এই নীতি পরিহার করতে হবে।" এসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে মোঃ খালেককে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং ইসলামের আদর্শে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। মজলিশে সূরার সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকি।

​বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। তারা খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থার উদাহরণ টেনে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জুলাই সনদের বিপক্ষে এদেশের মানুষ মেনে নেবে না: আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত