ঢাকা   বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ঢাকা   বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে বিএনপি নেতা মিজান ইয়াবাসহ আটক

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

সোনারগাঁয়ে বিএনপি নেতা মিজান ইয়াবাসহ আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক মিজানুর রহমান (৩৮),তিনি স্থানীয়ভাবে ‘লুঙ্গি মিজান’ কিংবা টিকটকার মিজান নামে পরিচিত।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দত্তপাড়া এলাকার একটি বাগান থেকে মিজানুর রহমানকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা তার সহযোগী সেলিম মিয়া (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা সহ ধৃত মিজান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত; মোহাম্মদ আলী ও পারভীন সুলতানার ছেলে। তাঁর সহযোগী সেলিম মিয়া একই গ্রামের বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার তালতলি গ্রামে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লুঙ্গি মিজান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে তারা দাবি করেন।

এদিকে মিজান ক্ষমতাসীন বিএনপি কর্মী নেতাদের সাথে ফটোসেশন করে স্থানীয় ভাবে এলাকায় প্রভাব বিস্তার সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, “মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে বিএনপি নেতা মিজান ইয়াবাসহ আটক

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক মিজানুর রহমান (৩৮),তিনি স্থানীয়ভাবে ‘লুঙ্গি মিজান’ কিংবা টিকটকার মিজান নামে পরিচিত।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দত্তপাড়া এলাকার একটি বাগান থেকে মিজানুর রহমানকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা তার সহযোগী সেলিম মিয়া (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা সহ ধৃত মিজান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত; মোহাম্মদ আলী ও পারভীন সুলতানার ছেলে। তাঁর সহযোগী সেলিম মিয়া একই গ্রামের বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার তালতলি গ্রামে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লুঙ্গি মিজান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে তারা দাবি করেন।

এদিকে মিজান ক্ষমতাসীন বিএনপি কর্মী নেতাদের সাথে ফটোসেশন করে স্থানীয় ভাবে এলাকায় প্রভাব বিস্তার সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, “মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান________ নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত