ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

স্কাউট দিবস পালিত নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

স্কাউট দিবস পালিত নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউট দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্কাউট সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে জেলা কালেক্টরেট হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাব লিডার সুরাইয়া বেগম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার আঞ্জুমান আরা বেবিসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলাই স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য। দেশের উন্নয়ন ও সমাজসেবায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন। বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখা দিবসটি পালনে সার্বিক আয়োজন করে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

স্কাউট দিবস পালিত নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউট দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্কাউট সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে জেলা কালেক্টরেট হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাব লিডার সুরাইয়া বেগম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার আঞ্জুমান আরা বেবিসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলাই স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য। দেশের উন্নয়ন ও সমাজসেবায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন। বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখা দিবসটি পালনে সার্বিক আয়োজন করে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত