ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

​চৌধুরী বাড়ি বাজার নির্বাচনে ভোল পাল্টে সভাপতি প্রার্থী জসিম মিয়া

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

​চৌধুরী বাড়ি বাজার নির্বাচনে ভোল পাল্টে সভাপতি প্রার্থী জসিম মিয়া

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি আদর্শ বাজার ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ থাকার কথা থাকলেও, বর্তমানে বিরাজ করছে চরম আতঙ্ক ও অস্বস্তি। বিশেষ করে সভাপতি পদপ্রার্থী জসিম মিয়ার অতীত ইতিহাস ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে বাজারে বইছে সমালোচনার ঝড়।

​স্থানীয়দের অভিযোগ, জসিম মূলত রসুলবাগ ও মাঝি পাড়া এলাকার মাদক ব্যবসার অঘোষিত নিয়ন্ত্রক। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই তিনি ভোল পাল্টে এখন বিএনপি নেতা বনে গেছেন। তার এই 'রাজনৈতিক গিরগিটি' স্বভাব মূলত নিজের মাদক ব্যবসা ও প্রভাব অক্ষুণ্ণ রাখার একটি অপকৌশল মাত্র।

​আসন্ন নির্বাচনে জয়ী হতে ছিঁচকে সন্ত্রাসী  জসিম ব্যাপক অর্থ বিনিয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে। সাধারণ ব্যবসায়ীদের ভাষ্যমতে, তিনি তার মাদক ব্যবসার অবৈধ অর্থ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বাজারের পরিবেশ শান্ত রাখতে যেখানে একজন পরিচ্ছন্ন ও সৎ নেতৃত্বের প্রয়োজন, সেখানে একজন চিহ্নিত মাদক কারবারির সভাপতি হওয়ার তোড়জোড় সাধারণ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

​১১ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে জসিম এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও 'ঢাকঢোল' পেটালেও পর্দার আড়ালে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান ​"আমরা চাই বাজারের উন্নয়ন এবং শান্তি। কিন্তু একজন ছিঁচকে সন্ত্রাসী মাদক ব্যবসায়ীর হাতে যদি বাজারের দায়িত্ব চলে যায়, তবে আমাদের নিরাপত্তা ও ব্যবসার পরিবেশ ধূলিসাৎ হয়ে যাবে।"

​এলাকাবাসী মনে করেন জসিমের মতো বিতর্কিত ব্যক্তি যদি বাজারের নেতৃত্বে আসেন, তবে ওই এলাকায় মাদকের বিস্তার আরও ভয়াবহ রূপ নেবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবং বাজার এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

​উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল লক্ষ্মীনারায়ন মাঝি পাড়া এলাকার এই গুরুত্বপূর্ণ বাজারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়, অর্থের দাপট নাকি ব্যবসায়ীদের বিবেক—কোনটি জয়ী হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

​চৌধুরী বাড়ি বাজার নির্বাচনে ভোল পাল্টে সভাপতি প্রার্থী জসিম মিয়া

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত