এমপি আবুল কালামকে ১১ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত বিবি মরিয়ম গার্লস হাই স্কুল ও কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসলে এই শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে ওয়ার্ড বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এডভোকেট আবুল কালামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় সংক্ষিপ্ত মতবিনিময়কালে এডভোকেট আবুল কালাম স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং আগামী দিনে দলকে আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন