ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় পাঁচ কেজি গাঁজা ও ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মাদক কারবারি, ৭৬ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় সদস্য রয়েছেন। বাকিদের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানের তথ্য মতে, সবচেয়ে বেশি ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

তাদের মধ্যে ২৭ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন।

সোনারগাঁও থানা-পুলিশের অভিযানে ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারি, ২০ জন মাদকসেবী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি, ১৫ জন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে বন্দর থানা-পুলিশের অভিযানে ছয়জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় তিনজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ পাঁচজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া আড়াইহাজারে একজন মাদকসেবী ও বিভিন্ন মামলার দুই আসামিসহ তিনজন এবং সিদ্ধিরগঞ্জে দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত