ঢাকা   রোববার, ১৮ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাইতুন নূর তাঁরা জামে মসজিদের খতিব হযরত মওলানা ইমরান মাহমুদী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাবুরাইল এলাকার শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সাদিকুস সামাাদ রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাবুরাইল এলাকার সমাজসেবক মোঃ আরিফ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ সাদিকুস সামাাদ রিপন বলেন- বিগত কয়েক বছরে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে, তাতে আমি অনেক খুশী হয়েছি। নিজেকে এমন মানবিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আশা করবো, ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন মানবিক, সামাজিক কাজে আরও বেশী অংশগ্রহণ করবে বলে আশাবাদী। বক্তব্যে প্রধান অতিথি সকল সেচ্ছাসেবীদের এমন কাজের জন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

উক্ত আলোচনা সভা শেষে মোনাজাতের মধ্য দিয়ে সকলের জন্য দোয়া করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক মোঃ আসাদুজ্জামান আরিফ'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মোঃ কাদির হোসাইন খান, বেপারী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন রহমানী, রফরফ ট্রেডিং এর পরিচালক মুফতী মাঈনুল হাসান ক্বাদেরী, পাইকপাড়া জামে মসজিদের খতিব মুফতী মাহবুব আলম সিদ্দিকী প্রমূখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত