ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

পটুয়াখালীতে ৩৩ পিস ইয়াবাসহ বরগুনার দুই মাদক কারবারি আটক

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (০৮ জুলাই, ২০২৬) দিবাগত রাত ০২:১০ ঘটিকায় পটুয়াখালী সদর থানাধীন আউলিয়াপুর ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন— বরগুনা জেলার তালতলী থানার বড়বগি ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের বাসিন্দা আঃ রহিম হাওলাদার (৩৩) এবং আমতলী থানার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা মো. সজিব দুয়ারী (২৬)।​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া সাকিনস্থ মোল্লাস্ট্যান্ড নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৩৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ডিবির এই কঠোর অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

পটুয়াখালীতে ৩৩ পিস ইয়াবাসহ বরগুনার দুই মাদক কারবারি আটক