ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গত ২ জুন ২০২৬, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য সেবনকালে হাতেনাতে ওই ৪ জনকে আটক করা হয়।পরবর্তীতে আইন অনুযায়ী তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মামলা নং- ২৬/২৬, তারিখ ০২/০৬/২০২৬ অনুযায়ী, দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ ও সুস্থ পরিবেশ নিশ্চিতে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে। মাদকের বিস্তার রোধে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড