নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গত ২ জুন ২০২৬, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য সেবনকালে হাতেনাতে ওই ৪ জনকে আটক করা হয়।
পরবর্তীতে আইন অনুযায়ী তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মামলা নং- ২৬/২৬, তারিখ ০২/০৬/২০২৬ অনুযায়ী, দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ ও সুস্থ পরিবেশ নিশ্চিতে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে। মাদকের বিস্তার রোধে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন