ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

নাসিক ১৫ নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

নাসিক ১৫ নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে

গতকাল ৩১ শে মার্চ মঙ্গলবার  ​নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর থানা ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) বাদ মাগরিব শহরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, "পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগের মহিমা ও পারস্পরিক ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে দেশ ও দশের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি উপস্থিত নেতা-কর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এসময় তিনি সংক্ষিপ্ত আকারে হযরত ওমর (র:) জীবন বর্ননা করে বলেন তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন অথচ মানুষের হক আদায় করতে নিজের কাধে বোঝা নিয়ে ঘুরতেন। 

​নারায়ণগঞ্জ সদর থানা জামায়াতের আমীর মাহাবুব মিয়ার সভাপতিত্বে থানা কর্ম পরিষদ সদস্য ও ওয়ার্ড সভাপতি আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি  আবু রশায়েদ তমাল, আবদুল বাতেন, থানা কর্ম পরিষদ সদস্য এরশাদ খান, খলিলুর রহমান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। 

এছাড়াও অনুষ্ঠানে সদর থানার বিভিন্ন পর্যায়ের শতাধিক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে থানা আমীর মাহাবুব মিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের আয়োজন নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংহতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নাসিক ১৫ নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত