একটি সূখী সমৃদ্ধ কল্যাণমূখী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : হাফিজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী একটি সূখী সমৃদ্ধ কল্যাণমূখী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
তিনি ১৬ অক্টোবর শুক্রবার সকালে সোনারগাঁ সাদিপুর ইউনিয়নের নয়াপুরে একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদিপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাদিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উত্তর থানা সেক্রেটারি মাওলানা ইবরাহীম হাসান, সাবেক থানা আমীর ড. আজগর আলী, সাদিপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জাফর আতাউল্লাহ, জেলা মজলিসে শুরা সদস্য গিয়াস উদ্দিন ফরাজী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র গঠিত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা পুরোনো ধারার সংস্কৃতি চালু করেছে। সর্বত্র, দখল, চাঁদাবাজি, অন্যায় অনাচার, দূর্ণীতি এবং জুলুম তন্ত্রের মচ্ছব দেখা যাচ্ছে। সমাজের সর্বস্ত্ররে সৎ, আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে মূলত ক্ষুধা দারিদ্রমুক্ত, অন্যায়- অনাচারমুক্ত শান্তি ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যারা আখিরাতে জবাবদিহীর অনুভুতি লালন করে তাদের দ্বারাই মূলত অন্যায়-দূর্ণীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে এমন একটি সমাজ গঠন করার সংগ্রাম করছে যেখানে অন্যায়, অনাচার দূর্ণীতি, থাকবে না। সেই সমাজ পরিচালনার জন্য একদল সৎ যোগ্য ও খোদাভীরু নেতুত্ব তৈরি করছে জামায়াতে ইসলামী। তিনি আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বন্দর উপজেলার উদ্যোগে আজ সকালে স্খনীয় একটি মিলনায়তরে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মো. ইসরাইল হোসেনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান কর্মীদেরকে আহ্বান জানিয়ে বলেন, কুরআন, হাদীস, ইসলামী সাহিত্য অধ্যয়ন ও অনুশীলন এবং সেই আলোকে নিজেদেরকে গঠন করতে হবে।
সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের উদ্যোগে আজ সকালে এক সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলেই মানুষের জীবনে প্রকৃত শান্তি ও মুক্তি মিলবে। তিনি কুরআন সুন্নাহর ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন