বিজয় উৎসবের উদ্বোধনী সমাবেশ সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্ততি সভা
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা ডিসেম্বর থেকে মাস ব্যপী বিজয় উৎসবের উদ্বোধনী সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রস্ততিমূলক সভা করেছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় চিটাগাংরোড গ্রীণ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জেলার সদস্য সচিব সালাউদ্দিন সালু ও মহানগরের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় এ সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এমজি মাসুম রাসেল, যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এমআর গণি মোস্তফা ও সহস্বাস্থবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন মীর্জা জনি, যুগ্ন আহবায়ক শাহিন আহমেদ, দুলাল হোসেন, সদস্য আক্তার হোসেন টুটুল, আনিসুর রহমান বাবু ও ইসমাঈল খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার, যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ূন কবির, নুর ইসলাম, বিএম কর্নেল, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমীর হোসেন সাবিব, রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলী আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধান-২, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস প্রমুখ।
আপনার মতামত লিখুন