ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

গৌরবের ৩৪ বছরে সাপ্তাহিক তথ্যবাণীর জন্মদিন উদযাপন করলেন বন্দর মডেল প্রেসক্লাব

গৌরবের ৩৪ বছর’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বন্দর মডেল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৮ নভেম্বর (রবিবার) বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দায় অবস্থিত বন্দর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন সাপ্তাহিক তথ্যবাণীর নারায়ণগঞ্জ প্রতিনিধি নাজমুল খন্দকার আবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ। বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। তারপরও সাংবাদিক ভাইদের এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচিত হয়েছে। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের ভুলত্রুটিগুলো তুলে ধরবেন—এটাই প্রত্যাশা।’

বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ বলেন, অতীতে নির্বিঘ্নে লেখালেখি করা সম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রত্যাশা এখনো পূরণ হচ্ছে না। কোনো সংস্কারই দৃশ্যমান হচ্ছে না। বসুন্ধরা প্রসঙ্গে তিনি বলেন, ৯ মাস অতিবাহিত হলেও সাংবাদিকদের সুরক্ষায় কোনো বিচার নিশ্চিত হয়নি। গণমাধ্যম দেশকে পথ দেখায়। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকতা একটি মহান পেশা, এ পেশার মর্যাদা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন আহাম্মেদ। তিনি বলেন, ‘সাপ্তাহিক তথ্যবাণীর জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি বুদ্ধি-পরামর্শ দিয়ে পত্রিকাটির অগ্রযাত্রায় সহযোগিতা করবেন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য রাজু আহমেদ, বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি বন্দর সাংবাদিক ইউনিয়নের সভাপতি  ইউসুফ আলী প্রধান, সাধারণ সম্পাদক শেখ সুমন এবং মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় পত্রিকাটির দীর্ঘ পথচলা ও উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গৌরবের ৩৪ বছরে সাপ্তাহিক তথ্যবাণীর জন্মদিন উদযাপন করলেন বন্দর মডেল প্রেসক্লাব

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত