ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে সালিশি বৈঠকে গুলিবর্ষণ ও হামলা: অস্ত্রধারী সন্ত্রাসী রানা গ্রেফতার

অস্ত্রধারী সন্ত্রাসী রানা গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশি বৈঠকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় জড়িত অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী রানা মিয়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপারাগাঁও (ডাক্তারখালী) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রানা মিয়া রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

ঘটনার প্রেক্ষাপট: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা সাইড দেওয়াকে কেন্দ্র করে বরুনা এলাকার আলাল খাঁ নামের এক যুবককে মারপিট করেন স্থানীয় ফরিদ, সজিব ও রিপনসহ তাদের সহযোগীরা। এ ঘটনার জের ধরে গত ১১ মে বেলা ১১টার দিকে বরুনা মধ্যপাড়া মসজিদের সামনে একটি সালিশি বৈঠক বসে।

বৈঠক চলাকালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ভুক্তভোগী আলাল খাঁ ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রানা মিয়াসহ বেশ কয়েকজন সন্ত্রাসী পিস্তল উঁচিয়ে এলাকায় মহড়া দেয় এবং এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে।

হামলা ও লুটপাটের বিবরণ: অভিযোগ রয়েছে, হামলাকারীরা এ সময় স্থানীয় বিএনপি কার্যালয়সহ জয়নাল আবেদীন, টুকু বুরি ও নবীর হোসেনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি মোমেন মিয়াসহ বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় আহত মোমেন মিয়ার ভাই রিপন খাঁ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এতদিন পলাতক ছিল রানা মিয়া।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রানাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২০ জুলাই ২০২৬

রূপগঞ্জে সালিশি বৈঠকে গুলিবর্ষণ ও হামলা: অস্ত্রধারী সন্ত্রাসী রানা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত