ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

রাঙ্গাবালীতে ওসির সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম ও জুলাই যোদ্ধাদের মতবিনিময়

মোঃ রাকিবুল হাসান
মোঃ রাকিবুল হাসান দুমকী
| ফটো কার্ড

রাঙ্গাবালীতে ওসির সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম ও জুলাই যোদ্ধাদের মতবিনিময়
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওসির সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম ও জুলাই যোদ্ধাদের মতবিনিময়

পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা।

মতবিনিময় সভায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং গুম, খুন ও জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ওপর নির্যাতনের অভিযোগে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও আইনানুগ শাস্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, কেন্দ্রীয় সংগঠক মো. ইমরান হোসেন এবং জুলাই যোদ্ধা মো. মনির হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. রুহুল আমিন ও মো. ধলা মিয়া।

আলোচনায় জুলাইয়ের শহীদ পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের সুরক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

মতবিনিময়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এসব বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে ওসির সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম ও জুলাই যোদ্ধাদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা।

মতবিনিময় সভায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং গুম, খুন ও জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ওপর নির্যাতনের অভিযোগে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও আইনানুগ শাস্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, কেন্দ্রীয় সংগঠক মো. ইমরান হোসেন এবং জুলাই যোদ্ধা মো. মনির হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. রুহুল আমিন ও মো. ধলা মিয়া।

আলোচনায় জুলাইয়ের শহীদ পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের সুরক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

মতবিনিময়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এসব বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত