ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন দেশে বর্তমানে বার্ষিক ১৫ লাখ টন খাদ্য চাহিদার বিপরীতে তার প্রায় দ্বিগুণ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যাপ্ত খাদ্য মজুদ করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে সাধারণ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা। 

মঙ্গলবার  (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি  খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে বর্তমান সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না। খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে। 

 নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,  খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, বন্দর থানার ওসি জামাল উদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমানসহ খাদ্য বিভাগের  উর্ধ্বতন কর্মকর্তাগন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন দেশে বর্তমানে বার্ষিক ১৫ লাখ টন খাদ্য চাহিদার বিপরীতে তার প্রায় দ্বিগুণ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যাপ্ত খাদ্য মজুদ করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে সাধারণ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা। 

মঙ্গলবার  (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি  খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে বর্তমান সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না। খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে। 

 নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,  খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, বন্দর থানার ওসি জামাল উদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমানসহ খাদ্য বিভাগের  উর্ধ্বতন কর্মকর্তাগন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত