খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাসিক নির্বাহী বৈঠক ৯ অক্টোবর-২০২৬ ইং, সকাল আটটায় জামতলাস্থ মহানগর মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা পশ্চিম শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, মহানগর আইন সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, নির্বাহী সদস্য মাওলানা জালালুদ্দিন আহমদ।
আপনার মতামত লিখুন