ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
| ফটো কার্ড

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পটি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কেও তিনি অবহিত হন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বৃহৎ পরিসরে প্রকল্পটি বাস্তবায়নের আগে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের এ ধরনের উদ্যোগ পরিবেশ দূষণ কমানো এবং জ্বালানির বিকল্প উৎস তৈরিতে ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণে উৎপাদিত তেলের গুণগত মান, প্রযুক্তির দক্ষতা ও দীর্ঘমেয়াদি ব্যয়-সাশ্রয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পটি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কেও তিনি অবহিত হন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বৃহৎ পরিসরে প্রকল্পটি বাস্তবায়নের আগে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের এ ধরনের উদ্যোগ পরিবেশ দূষণ কমানো এবং জ্বালানির বিকল্প উৎস তৈরিতে ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণে উৎপাদিত তেলের গুণগত মান, প্রযুক্তির দক্ষতা ও দীর্ঘমেয়াদি ব্যয়-সাশ্রয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত