আপনারা সফল হলে উপকৃত হবে গ্রামের মানুষ — কিশোরগঞ্জ জেলা প্রশাসক
কিশোরগঞ্জে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের “Excellence Award & Grand Celebration 2026”।
ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি বলেন, “আপনারা সফল হলে সত্যিকার অর্থে সফল হবে গ্রামের তৃণমূল মানুষ। কর্মসংস্থান সৃষ্টি, আবাসন সুবিধা সম্প্রসারণ এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তবে এই সফলতা অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই অর্জন করতে হবে।”
গতকাল কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক কর্মকর্তা, কো-অর্ডিনেটর, মার্কেটিং প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ সেশন, পুরস্কার বিতরণী, সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন এর মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের প্রেসিডেন্ট এস এম আলাউদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেড একটি নতুন সম্ভাবনার নাম। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ব্যাপক সাড়া ফেলেছে। ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে। আমরা চাই দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দক্ষ জনশক্তি তৈরি হোক এবং তারা নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখুক।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “স্বপ্ন শহর নামটি আমার কাছে অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। কারণ প্রতিটি বড় অর্জনের পেছনে একটি স্বপ্ন থাকে। আপনারা মানুষের আবাসন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে কাজ করছেন। দেশের উন্নয়নের ক্ষেত্রেও আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই এই উদ্যোগ সফল হলে এর সুফল সরাসরি গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনারা যদি নিয়মনীতি মেনে এবং মানুষের আস্থা অর্জন করে কাজ করেন, তাহলে প্রশাসনের সহযোগিতা সবসময় পাবেন। তবে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা বা সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কা দেখা দিলে প্রশাসন অবশ্যই জনগণের পক্ষে অবস্থান নেবে এবং তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম অপু। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, আবাসন খাতের সম্ভাবনা এবং নতুন মার্কেটিং কাঠামো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, “স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেড এমন একটি ব্যতিক্রমধর্মী মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করছে, যা শুধু প্ল্যাট বা সেবা বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন কর্মীর দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেয়। আমাদের পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্য অর্জনকারী একজন এসএমই (SME) চাকরিজীবীদের পেনশনের মতো দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। এটি বাংলাদেশের কর্পোরেট ও মার্কেটিং সেক্টরে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের বিভিন্ন জেলায় আধুনিক কনডোমিনিয়াম, আবাসিক প্রকল্প এবং স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। কিশোরগঞ্জেও আধুনিক নগর সুবিধাসম্পন্ন একটি আবাসন প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন রয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন মানুষের আবাসন চাহিদা পূরণ হবে, অন্যদিকে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
অনুষ্ঠানের প্রধান ট্রেইনার মোঃ আবুল হাছান, ডেপুটি ফাইন্যান্স ডিরেক্টর, স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেড ও ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ডেসটিনি, প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “বর্তমান সময়ে আবাসন খাত দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ফ্ল্যাট মালিকানার সুযোগ সৃষ্টি করা এবং একই সঙ্গে ব্যাপক কর্মসংস্থান তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। একজন কর্মী যদি সঠিক পরিকল্পনা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে কাজ করেন, তাহলে তিনি নিজের জীবনের পাশাপাশি অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।”
তিনি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন, গ্রাহকসেবা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিমা আক্তার, মোঃ ইমরান হোসেন রাজন, মোঃ আমানুল্লাহ, গিয়াস উদ্দিন সবুজ, এ এইচ এম রফিকুল ইসলাম ভূঁইয়া কামাল,মোঃ আব্দুল হাই, এরশাদুজ্জামান খান নিয়ম কামরুজ্জান সরকার রিটনসহ ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা প্রতিষ্ঠানের লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবিকুন নাহার লাবনী, আকরাম হোসেন, মোক্তার হোসেন, হারুন অর রশিদ এবং মোঃ শাহিন মিয়া । বক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের মাধ্যমে অনেক তরুণ-তরুণী নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এবং নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে নতুন পদোন্নতি প্রাপ্ত ব্র্যান্ড নিউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে বক্তব্য দেন মোঃ রবিউল ইসলাম, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ আয়নাল হক মোঃ কাওসার হামিদ এবং মোঃ আবু জাফর প্রধান। তারা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।
দিনব্যাপী প্রশিক্ষণ, প্রেরণামূলক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং কর্মীদের সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, কর্মসংস্থান সৃষ্টি, আবাসন সুবিধা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ইতিবাচক ভূমিকা রাখবে। কিশোরগঞ্জের এই অনুষ্ঠান শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানই নয়, বরং নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং তৃণমূল মানুষের উন্নয়নের প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে।
আপনার মতামত লিখুন