আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে এমপি কালামের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বন্দরের নবীগঞ্জ জালাল হাজ্বীর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজউদ্দোলা মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার নেতৃত্বে আয়োজিত এই মিছিলে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। মিছিলজুড়ে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে সমাবেশে আবুল কাউছার আশা বলেন, "আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তা বন্দরের মাটি থেকে কঠোর হস্তে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমাদের নেতাকর্মীরা রাজপথে সর্বদা সতর্ক থাকবে।"
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চার সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, "অপশক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া হবে না। বন্দরের মাটি থেকে স্বৈরাচারী ও সন্ত্রাসী চক্রকে চিরতরে নির্মূল করা হবে।"
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন