ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, নারায়ণগঞ্জের ইতিহাস দীর্ঘদিনের। নানা আন্দোলন-সংগ্রামে এ জেলার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে নানা বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করে তিনি নারায়ণগঞ্জে এসেছেন।

তিনি শেখ হাসিনা সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ওই সময়ে বিরোধী দলের নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান মানুষের সঙ্গে কোনোদিন বেইমানি করবেন না।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের এ দল সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘আপনারা মাঠে থাকেন, আপনাদের পাশে আছি। ভয় পাওয়ার কিছু নেই।’ তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন এবং ব্যবসা-বাণিজ্যেও নানা বাধার মুখে পড়েছেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি রাজপথে থাকবে। এর আগে মহানগর বিএনপি একই ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছিল।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত