ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
| ফটো কার্ড

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নোটিশটি দেওয়া হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজার থেকে উন্মুক্ত বাণিজ্যিক আমদানির সুযোগ নিশ্চিত করা গেলে দেশের বাজারে গরুর মাংসের দাম কমিয়ে প্রতি কেজি প্রায় ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব। এতে খাদ্য মূল্যস্ফীতি কমানো, শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে দাবি করা হয়েছে।

এতে আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফায়েড হালাল ফ্রোজেন ও চিল্ড গরুর মাংস আমদানির ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে প্রতি কেজি গরুর মাংসের খুচরা মূল্য ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।

তবে আমদানি উন্মুক্ত করা হলে গরুর মাংসের দাম বাস্তবে প্রতি কেজি ২৫০ টাকায় নামবে কি না, তা আন্তর্জাতিক বাজারদর, পরিবহন ব্যয়, শুল্ক, সংরক্ষণ খরচ ও দেশীয় বাজারব্যবস্থার ওপর নির্ভর করবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১১ অক্টোবর ২০২৬

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত