ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সাবেক কাউন্সিল ইকবালকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান জামাল আকন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মো: জামাল আকন।

এক বিবৃতিতে মৎস্যজীবী দল নেতা জামাল আকন বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে তৃণমূলের আস্থাভাজন, আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের এখনই উপযুক্ত সময়। অতীতে রাজপথের সকল কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের সুসংগঠিত করতে ইকবাল হোসেনের ভূমিকা ছিল প্রশংসনীয়। হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেও তিনি সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ইকবাল হোসেনের মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের সিংহভাগই আজ তাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃত্ব প্রদান করতে দেখতে চায়।

জামাল আকন আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের হাইকমান্ড সার্বিক প্রেক্ষাপট, অবদান ও তৃণমূলের সেন্টিমেন্ট বিবেচনা করে ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি নির্বাচিত করবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সাবেক কাউন্সিল ইকবালকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান জামাল আকন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মো: জামাল আকন।

এক বিবৃতিতে মৎস্যজীবী দল নেতা জামাল আকন বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে তৃণমূলের আস্থাভাজন, আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের এখনই উপযুক্ত সময়। অতীতে রাজপথের সকল কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের সুসংগঠিত করতে ইকবাল হোসেনের ভূমিকা ছিল প্রশংসনীয়। হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেও তিনি সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ইকবাল হোসেনের মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের সিংহভাগই আজ তাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃত্ব প্রদান করতে দেখতে চায়।

জামাল আকন আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের হাইকমান্ড সার্বিক প্রেক্ষাপট, অবদান ও তৃণমূলের সেন্টিমেন্ট বিবেচনা করে ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি নির্বাচিত করবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত