বন্দরে প্রবাসী ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে পোস্ট, মিথ্যা অপবাদ ও হুমকি, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর পোস্ট, মিথ্যা অপবাদ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এক গৃহবধূ ও তার মায়ের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) ভুক্তভোগী মোসাঃ সোহানা আক্তার (২৪) বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন— বন্দর থানার চর ইসলামপুর এলাকার মোক্তার হোসেনের মেয়ে মোসাঃ রিয়া মনি (২০) এবং তার মা মোসাঃ আলেয়া বেগম (৪২)।
অভিযোগ সূত্রের জানা যায়, অভিযুক্ত ১নং বিবাদী রিয়া মনি বাদীর ছোট ভাই সৌদি প্রবাসী মোঃ হাবিব হোসেন সোহারিব (২৩)-এর স্ত্রী। প্রায় দুই বছর পূর্বে তাদের বিবাহ হয়। অভিযোগকারীর দাবি, বিয়ের পর থেকেই ১নং বিবাদীর আচরণে নানাবিধ অসঙ্গতি দেখা যায়। শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের প্রতি অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে অসংলগ্ন পোস্ট ও ভিডিও করার বিষয়টি নিয়ে স্বামী বাধা দিলে রিয়া মনি তার প্রবাসে থাকা স্বামীকে হুমকি প্রদান করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১নং বিবাদী তার ননদের স্বামীর সাথে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ ছড়িয়ে সংসার বিনষ্ট করার চেষ্টা চালিয়ে আসছেন। গত ৯ অক্টোবর সকাল ৯টার দিকে বিবাদীদ্বয় ছনখোলাস্থ বাদীর বাড়িতে এসে গালাগালিসহ মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দেয়।
সর্বশেষ আজ ১১ অক্টোবর সকাল ১১টার দিকে ১নং বিবাদী তার মোবাইল থেকে বাদীর পিতার ফোনে কল দিয়ে পুনরায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লোকজন দিয়ে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে পরিবারটি নিরাপত্তা ও সামাজিকভাবে মান-সম্মানহানির আশঙ্কায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেছে।
আপনার মতামত লিখুন